কলমাকান্দায় ওয়ার্ল্ড ভিশনের বাঁধ নির্মাণে বাড়ছে সেচ সুবিধা

নেত্রকোনা জেলার কলমাকান্দায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও এডিপির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে বড়খাপন ও পোগলা ইউনিয়নে সড়ক, বাঁধ ও খাল খনন ও পুনঃখনন করা হয়েছে। এ সড়ক ও সেচ প্রকল্প বাস্তবায়ন হওয়ায় ৩৫০০ কৃষক পরিবার ৫৬০০ একর জমিতে সেচ সুবিধা পাবে। একই সঙ্গে ৩২টি কৃষক পরিবার ৩শ’ একর অনাবাদি জমি প্রথমবারের মত সেচের আওতায় আবাদযোগ্য হবে। খাল খননে সড়ক নির্মাণের ফলে কৃষক হাওরা বিলের উত্পাদিত ফসল ভ্যান/ঠেলাগাড়ির মাধ্যমে বাড়ি পর্যন্ত পরিবহন করতে পারবে। এডিপি’র দুর্যোগ বিষয়ক কর্মকর্তা মি. জন জ্যোতিষ বাড়ৈ জানান, এ প্রকল্পে বড়খাপন ইউনিয়নে চৌহাট্টা ও বড়খাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যাতায়াতের একমাত্র সড়ক দু’টি পুনঃনির্মাণ, কেশবপুর গ্রামের বড় বাড়ি সড়ক নির্মাণ, রাজচরি বিলের প্রায় ২ কিঃমিঃ সংযোগ খাল খননসহ প্রায় দেড় কিঃমি বাঁধ কাম সড়ক নির্মাণ করা হয়।