বাড়িয়া গণহত্যা দিবস আজ
প্রকাশ : ১৩ মে ২০১৪, ২১:১৩
আজ ১৪ মে গাজীপুরের বাড়িয়া গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে গাজীপুর সদর উপজেলার হিন্দু প্রধান বাড়িয়া গ্রামে এলাকার কতিপয় রাজাকারের সহায়তায় পাকিস্তানী হানাদার বাহিনী আক্রমণ চালিয়ে নির্বিচারে গুলিবর্ষণ করে প্রায় দু’শ নারী পুরুষ শিশু হত্যা করেছিল। এ ছাড়া তাদের হামলায় আরো কয়েকশ’ মানুষ আহত হয়।
ডেমড়া গণহত্যা
দিবস আজ
পাবনা প্রতিনিধি জানান, আজ ডেমড়া গণহত্যা দিবস। পাশাপাশি ৩টি গ্রামে পাকিস্তানী হানাদার বাহিনী নির্বিঘ্নে প্রায় ৫শ’ নিরীহ-নিরস্ত্র গ্রামবাসীকে হত্যা করে। ১৯৭১ সালের ১৪ মে ভোররাতে ঘুমন্ত গ্রামবাসীর উপর পাকিস্তানী সৈন্য অতর্কিত হামলা চালায়। তাদের গুলিতে নিহত হয় শত শত নিরীহ নিরস্ত্র গ্রামবাসী।