ভালুকায় বজ্রপাতে মা-মেয়ে নিহত
ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা
প্রকাশ : ১৩ মে ২০১৪, ২৩:০৩
উপজেলার উথুরা ইউনিয়নের বনগাঁও গ্রামে গতকাল মঙ্গলবার কালবৈশাখী ঝড়ের সময় বজ পাতে মা ও মেয়ে নিহত ও অপর ২ জন গুরুতর আহত হয়েছেন।
গতকাল বিকালে ঝড় শুরু হলে পৌর এলাকাসহ উপজেলার প্রত্যন্ত অঞ্চলে বাড়িঘর, গাছপালা, দোকান পাটের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়। ওই সময় বজ পাতে উপজেলার বনগাঁও গ্রামের হায়াত আলীর মেয়ে জরিনা খাতুন (৫০) ও সোহাগের স্ত্রী আছমা আক্তার (২৫) ঘটনাস্থলেই মারা যান।