মাহবুব-উজ-জামান সম্মাননা পেলেন ১৩ নার্স
প্রকাশ : ১৩ মে ২০১৪, ২৩:০৪
নানা আয়োজনে সোমবার পালিত হয় আন্তর্জাতিক নার্স দিবস। এই উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির বিভিন্ন হাসপাতালে কর্মরত ১৩ জন নার্সকে মাহবুব-উজ-জামান সম্মাননা দেয়া হয়। বারডেম মিলনায়তনে এক অনুষ্ঠানে তাদের হাতে এই সম্মাননা প্রদান করা হয়।
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক এ কে আজাদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় অধ্যাপক ডা. এম আর খান। বারডেম জেনারেল হাসপাতালের ফাতেমা খাতুন, শিল্পী রোজারিও, ঝর্না রানী দাস, সূর্যমুখী দাস, ফেরদৌসি বেগম, মোঃ মোস্তাক আহমেদ, মোঃ আসাদুজ্জামান, ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের জীবন নাহার ও কল্পনা বালা, এনএইচএন-এর মরিয়ম বেগম ও খালেদা খাতুন এবং বিআইএইচএস হাসপাতালের পল্লবী রিবেরু ও আঞ্জুআরা খাতুন এই সম্মাননা পান। সম্মাননা হিসেবে তাদের একটি ক্রেস্ট ও নগদ দশ হাজার টাকা প্রদান করা হয়।