পরীক্ষা কাজে গাফিলতি

২১ কলেজ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা

২০১০ সালের মাস্টার্স পরীক্ষার ফলাফল যাচাই করে উত্তরপত্র পরীক্ষণে ভুল করায় ২১ জন কলেজ পরীক্ষককে ৫ বছরের জন্য পরীক্ষা সংক্রান্ত কাজ থেকে বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা গ্রহণ, উত্তরপত্র পরীক্ষণ ও ফলাফল প্রকাশে অধিকতর স্বচ্ছতা আনার লক্ষ্যে কর্তৃপক্ষ এ ব্যবস্থা গ্রহণ করেছে।