আজকের রাশিফল
প্রকাশ : ১৪ মে ২০১৪, ১৯:৪৬
আজ ১ জ্যৈষ্ঠ, ১৪২১ বঙ্গাব্দ এবং ১৫ রজব, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-২৯ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৩৫ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:৬। আপনার উপর প্রভাবকারী গ্রহ: শুক্র। আপনার শুভসংখ্যা: ৬। শুভবার: শুক্রবার। শুভরত্ন: হীরা।
প্রকৃতিগতভাবে:আপনি আবেগ ও অনুভূতিপ্রবণ। আপনি সৌন্দর্যপ্রিয়, মিশুক ও সামাজিক। সত্য ও সুন্দরের প্রতি আপনার আকর্ষণ দুর্নিবার। অন্যের ভালবাসার সাথে সাথে সহজে প্রভাবিত করতে পারেন। নেতৃত্বের গুণাবলীও আছে আপনার মধ্যে। কোন বাধাই আপনাকে লক্ষ্য পথ থেকে বিচ্যুত করতে পারে না। বিলাস-ব্যসনের মোহকে সংযত করে জীবনের মহত্তম লক্ষে উপনীত হওয়ার সংগ্রামেই আপনি সবচেয়ে বেশি সুখি হতে পারেন ।
আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব : কথাশিল্পী ক্যাথারিন এন পোর্টার, মহাকবি দাঁন্তে জেমস মেসন, মাধুরী দীক্ষিত, হিমালয় অভিযাত্রী তেনজিং নরগে, জরিনা আকতার, ইসমাইল হোসেন প্রমুখ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল \ তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। মনের কথা মনে রাখার চেষ্টা করুন। গোপন আশার কথা প্রকাশ না করলেই ভালো করবেন। পারিবারিক কোনো ব্যাপারে চিন্তিত হতে পারেন। চঞ্চলতা পরিহার করুন। কাউকে বেশি বিশ্বাস করতে যাবেন না।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে \ দাম্পত্য পরিবেশ খুব একটা ভালো যাবে না। মনমালিন্য এড়িয়ে চলুন। অংশীদারি ব্যবসায় সতর্কতা অবলম্বন করুন। কোনো আইনগত ঝামেলায় না জড়ালেই ভালো করবেন। প্রভাবশালী কারো সহযোগিতা পেতে পারেন। প্রবাসী আপনজনের সংবাদ পাবেন।
মিথুন রাশি
২১ মে-২০ জুন \ কলহ বিবাদ এড়িয়ে চলুন। শরীর মোটামুটি ভালো থাকবে। মনবল বৃদ্ধি পেতে পারে। পারিবারিক শান্তি বজায় রাখার চেষ্টা করুন। ব্যবসায়িক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। প্রাপ্ততথ্যের উপর নির্ভর করা ঠিক হবে না।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই \ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। পড়াশোনায় বাধা সৃষ্টি হতে পারে। ব্যবসায়িক ব্যাপারে মন দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে। চঞ্চলতা পরিহার করুন। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট \ ছাত্র-ছাত্রীদের জন্য দিনটি ভালো নাও যেতে পারে। পড়াশোনায় অধিকতর মনোযোগী হওয়ার চেষ্টা করুন। মাতৃস্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। পাওনা টাকা আদায়ের চেষ্টা ফলপ্রসূ হতে পারে। শরীর খুব একটা ভালো যাবে না। মাথা ব্যথায় ভুগতে পারেন।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ ভাই-বোনদের সাথে সম্পর্ক মোটামুটি ভালো যাবে। সন্তানের চাকরি-বাকরির ব্যাপারে আশাপ্রদ কিছু ঘটতে পারে। আজ কারো বিরুদ্ধে কিছু করতে যাওয়া ঠিক হবে না। অপ্রিয় সত্য কথা না বললেই ভালো করবেন। প্রাপ্তি বাধাগ্রস্ত হতে পারে। দূরের যাত্রা ও যোগাযোগ শুভ।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ কর্ম পরিবেশ খুব একটা অনুকূল নাও থাকতে পারে। তবে কর্মক্ষেত্রে কোনো পরিস্থিতি সুন্দরভাবে মোকাবেলা করতে পারবেন। আজ সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন। মাতৃস্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। কোনো বন্ধুর দ্বারা আজ উপকৃত হতে পারেন। প্রাপ্ততথ্য ভালোভাবে যাচাই করে নিন।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর \ দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসায়ীক দিক ভালো যাবে। অপ্রত্যাশিত সূত্র থেকে অর্থ পেতে পারেন। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। শিল্প শ্রমিকদেরকে সতর্কতার সাথে কাজ করতে হবে। কোনো ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ ব্যবসায়ীক দিক ভালো যেতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ আছে। আত্মসম্মান বজায় রাখার চেষ্টা করুন। পাওনা টাকা আদায় আজ নাও হতে পারে। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হতে পারে। বিবাদে জড়াবার আশংকা আছে।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ বেসরকারি চাকরিজীবীদের জন্য দিনটি শুভ নয়। কর্মস্থলে কোনো ধরনের ঝামেলা সৃষ্টি হতে পারে। যাত্রা বা থিয়েটারের শিল্পীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। পেশাগত সাফল্য বৃদ্ধি পেতে পারে। আর্থিক ব্যাপারে আজ কোনো ঝুঁকি না নিলেই ভালো করবেন। কোনো ধরনের মিথ্যা অপবাদের সম্মুখীন হতে পারেন।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ পিতৃস্বাস্থ্য ভালো যাবে না। মন দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে। ব্যবসায়ীক দিক ভালো যাবে। বিক্রয়-বাণিজ্যে লাভ যোগ আছে। চঞ্চলতা পরিহার করুন। ভালো কোনো কাজে ব্যয় বৃদ্ধি পেতে পারে।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ শরীর খুব একটা ভালো যাবে না। মাথা ব্যথায় ভুগতে পারেন। ভুল বুঝাবুঝি এড়িয়ে চলার চেষ্টা করুন। ব্যবসা সংক্রান্ত ব্যাপারে মন দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।