স্মরণীয় উক্তি
প্রকাশ : ১৪ মে ২০১৪, ১৯:৪৮
যে সেবা তুমি দিয়েছ তার বিষয়ে নীরব থাকো, আর যে সেবা তুমি গ্রহণ করেছ সে বিষয়ে উচ্চকিত হও।
- সেনেকা
যখন তুমি মানুষের সেবা করতে পারো না, তখন তুমি কীভাবে আত্মার সেবা করবে? যখন তুমি জীবনকেই জানলে না, তখন কী করে তুমি মৃত্যুকে বুঝবে? - কনফুসিয়াস
তুমি কী করলে তার চাইতে তুমি কতটা ভালোবাসা দিয়ে করলে তা-ই মুখ্য।
- মাদার তেরেসা
মানুষের চূড়ান্ত লক্ষ হওয়া উচিত সেবা, শাসন নয়।
- আলবার্ট আইনস্টাইন
সেবা দেওয়ার ক্ষেত্রে সতর্ক হও। কারণ, আমরা অপরকে যে সেবা দিই, সেটাই আমাদের জীবনের সঞ্চয়। - প্রবাদ