জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সংগীত

জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জনগণকে সচেতন করার লক্ষ্যে আয়োজন করা হয় সংগীতানুষ্ঠান। গত ২৯ এপ্রিল তাড়াইল উপজেলা পরিষদ চত্বরে কিশোরগঞ্জ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ এই সংগীতানুষ্ঠানের আয়োজন করে। এখানে বক্তব্য রাখেন তাড়াইল উপজেলা পরিষদের চেয়ারম্যান এম. এ কাঞ্চন, কিশোরগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মনোয়ার হোসাইন রনী, সমন্বয় পরিষদের সমন্বয়কারী আবুল হাশেম ও আব্দুল হক। সংগীত পরিবেশন করেন টিভি ও বেতার শিল্পী আবুল হাশেম, মজিবুর রহমান, মো. বাদল, আবুল ফয়সাল শুভ, সোয়েব, সোনিয়া ও স্মৃতি। যন্ত্র সংগীতে সহযোগিতা করেন তপন বসাক, নির্মল রায়, জুনায়েদ খান, আরেফিন ও হিমেল।