রূপালী ব্যাংকের আমানত বেড়েছে

রূপালী ব্যাংকের ব্যাংকের আমানত বেড়েছে। এছাড়া ব্যবসা বৃদ্ধি, শ্রেণিকৃত ঋণ আদায়, লোকসানী শাখা হ্রাস, ঋণ বিতরণ করা, নতুন শাখা খোলা, রেমিট্যান্স বৃদ্ধি, অনলাইন ব্যাংকিং, এটিএম সার্ভিস চালুসহ প্রায় সকল বিষয়ের অগ্রগতি হয়েছে। জানা গেছে, ২০১০ সালে এ ব্যাংকের মোট আমানত ছিল নয় হাজার ১১২ কোটি টাকা। ২০১৩ সালে এ আমানত বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৭৯৫ কোটি টাকায়। এ ক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে ৩০ দশমিক ২৭ শতাংশ। অন্যদিকে ব্যাংকের পরিচালন মুনাফাও বেড়েছে। ২০১০ সালে ব্যাংকের পরিচালন মুনাফা ছিল ২৪৪ কোটি ৬৯ লাখ টাকা। ২০১৩ সালে তা প্রায় ৪০০ কোটি টাকা হয়েছে।