বিএফটিআইতে প্রশিক্ষণ কর্মসূচী
প্রকাশ : ১৪ মে ২০১৪, ২১:২৩
আমদানি-রফতানি বিষয়ক তিন দিনের প্রশিক্ষণ কর্মসূচী সমপ্রতি বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটে (বিএফটিআই) অনুষ্ঠিত হয়। সরকারি-বেসরকারি ও স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তারা এতে অংশ নেন। সমাপনী দিনে গত বুধবার সনদপত্র বিতরণ করা হয়। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান শুভাশীষ বসু এবং কাস্টমস কমিশনার এ এইচ এম শাহাবুদ্দিন নাগরী। বিএফটিআই’র প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মুজিবুর রহমানের সভাপতিত্বে ড. মোহাম্মদ আবু ইউছুফ প্রশিক্ষণ কর্মসূচীর সমন্বয়কের দায়িত্ব পালন করেন। - প্রেস বিজ্ঞপ্তি