ক্যাপশন নিউজ

পঞ্চবটিতে এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ১৪তম শাখা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ব্যাংকের পরিচালক ও অডিট কমিটি’র চেয়ারম্যান মোহাম্মেদ আদনান ইমাম । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান ডঃ তৌফিক রহমান চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী দেওয়ান মুজিবুর রহমান প্রমুখ ০০০ সম্প্রতি মেঘনা ব্যাংক লিমিটেডের প্রিন্সিপাল শাখায় প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম খান সেলিম, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও (চলতি দায়িত্ব) মো: মোহসিন মিয়াসহ ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাগণ ০০০০ খুলনা শহরের বয়রা’তে সিঙ্গার প্লাস শপ উদ্বোধন করেন সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের সেলস ডিরেক্টর মকুবলে হুদা চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিজিওনাল সেলস ম্যানেজার এ.এফ.এম জাহিদ, এরিয়া ম্যানেজার দেওয়ান মাসুদ বিন মালিক প্রমুখ