বোকো হারামের সঙ্গে আলোচনায় প্রস্তুত নাইজেরিয়া
প্রকাশ : ১৪ মে ২০১৪, ২১:২৫
অপহূত দুই শতাধিক স্কুল ছাত্রীর মুক্তির জন্য জঙ্গিগোষ্ঠী বোকো হারামের সঙ্গে আলোচনা করতে নাইজেরিয়া সরকার ‘প্রস্তুত’ বলে জানিয়েছেন দেশটির এক মন্ত্রী। ছাত্রীদের ভিডিও প্রকাশের একদিন পর মঙ্গলবার মন্ত্রী এ পদক্ষেপের কথা জানান। বোকো হারামের নেতা আবু বকর শেকাউ সোমবার বলেছেন, আটক ছাত্রীদের ইসলামধর্মে ধর্মান্তরিত করা হয়েছে। কারান্তরীন যোদ্ধাদের মুক্তির বিনিময়ে তাদেরকে ছেড়ে দেয়া হবে।