পাকিস্তানে বন্দুকযুদ্ধে পাঁচ জঙ্গি নিহত

আফগান সীমান্তবর্তী পাকিস্তানের গোলযোগপূর্ণ উপজাতি অঞ্চলে মঙ্গলবার প্রতিদ্বন্দ্বী দু’টি গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধে কমপক্ষে পাঁচ জঙ্গি নিহত হয়েছে। জঙ্গি ও গোয়েন্দা সূত্র একথা জানায়। নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা জানান, দেশটির গোলযোগপূর্ণ উত্তর ওয়াজিরিস্তানের শাওয়াল এলাকায় তেহরিক-ই-তালেবান কমান্ডার খান সাইদ সাজনার সমর্থক ও প্রয়াত টিটিপি নেতা হাকিমুল্লাহ মেহসুদের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ ঘটে। অপর এক গোয়েন্দা কর্মকর্তা জানান, প্রতিদ্বন্দ্বী গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধে সাজনার দু’জন এবং হাকিমুল্লাহ মেহসুদ গ্রুপের তিন জঙ্গি নিহত হয়েছে। প্রতিদ্বন্দ্বী এ দুই জঙ্গি গ্রুপ বন্দুকযুদ্ধের খবর নিশ্চিত করেছে।