মা র্চে ন্ডা ই জিং ক্যারিয়ার গড়তে

আমাদের দেশের জন্য পোশাক শিল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এই গুরুত্বপূর্ণ খাতে প্রয়োজনীয় দক্ষ জনবল না থাকায় বিদেশ থেকে সংশ্লিষ্ট বিষয়ে দক্ষ প্রচুর মানুষকে নিয়ে আসতে হয়। এক্ষেত্রে এসব বিষয়ে উচ্চশিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণ করতে পারলে ভালো ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে। এমন ক্যারিয়ারের জন্য ডিগ্রি হতে পারে মার্চেন্ডাইজিং। সেলাইয়ের কাটিং ও মেকিং ইত্যাদির মান অন্যান্য দেশের তুলনায় অনেক ভালো থাকায় সারাবিশ্বে আমাদের দেশের সুখ্যাতি রয়েছে। ফলে বেড়ে চলেছে গার্মেন্টস, বায়িং হাউজ, ফ্যাশন হাউজসহ পোশাকশিল্পের সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। পাশাপাশি গার্মেন্টস, বায়িং এবং মার্চেন্ডাইজিং সম্পর্কিত প্রশিক্ষিত লোকের চাহিদাও বাড়ছে। শুধু দেশেই নয়, বিশ্ববাজার বিবেচনা করলেও এই বিষয়ে দক্ষ জনবলের চাহিদা প্রচুর। একেকটি পোশাক শিল্প এবং বায়িং হাউজে প্রচুর পরিমাণে দক্ষ লোক নিয়োগ করা হয়। বিশ্বের বিভিন্ন দেশে এ পেশাদারদের উচ্চবেতনসম্পন্ন কর্মসংস্থান সুবিধা রয়েছে। এ পেশায় দক্ষ জনবল চাহিদার কারণে আমাদের দেশেও গড়ে উঠেছে বেশ কিছু শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান। পোশাক শিল্পের সাথে সংশ্লিষ্ট সব কাজই আসলে বাস্তব অভিজ্ঞতানির্ভর। ফলে এই বিষয়ে বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তিতেও দেখা যায় কাজে দক্ষ বা অভিজ্ঞ লোকের চাহিদাই বেশি। এই খাতে ক্যারিয়ার গড়তে তাই প্রয়োজন উপযুক্ত প্রফেশনাল প্রশিক্ষণ। মার্চেন্ডাইজিং কোর্সটি তেমনই একটি প্রফেশনাল কোর্স। গার্মেন্ট, বায়িং হাউজ, মার্চেন্ডাইজিং পেশার সংশ্লিষ্ট সবকিছুই শেখানো হয় এর কোর্সে। কোর্সের উল্লেখযোগ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে এক্সপোর্ট, ইমপোর্ট, বায়িং পলিসি, ইন্ডেটিং, ব্যাংক, কাস্টমস, ইপিবি, বিজিএমআই, শিপিং, এলসি, ডক্যুমেন্টশন, করেস্পন্ডেস, জিএসপি, কোটা, টোটাল গার্মেন্টস প্রোডাকশন (ওভেন, নিট, সোয়েটার), কোয়ালিটি কন্ট্রোলিং, ফ্রেবিক্স, অ্যাকসেসরিজ, টেক্সটাইল, ল্যাব টেস্ট, কস্টিং, প্রোডাকশন প্ল্যানিং প্রভৃতি বিষয়। ০১৭৩১২২০০৯৯, ০১৯৭১০০৭৭৭৭ নম্বরে ফোন করে মার্চেন্ডাইজিং পড়ালেখার বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন। বাংলাদেশে প্রায় ১০ হাজার গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে। এ ছাড়াও রয়েছে বায়িং হাউজ, সোয়েটার ফ্যাক্টরি, টেক্সটাইল ইন্ডাস্ট্রি এবং কোয়ালিটি কন্ট্রোল প্রতিষ্ঠান ও ফ্যাশন ডিজাইন হাউজ। এসব প্রতিষ্ঠানে জেনারেল ম্যানেজার, মার্চেন্ডাইজার, প্রোডাকশন ম্যনেজার, ফ্লোর ইনচার্জ, কোয়ালিটি কন্ট্রোলার, কোয়ালিটি কো-অর্ডিনেটর, কোয়ালিটি ইন্সপেক্টর, টেকনিক্যাল ডিরেক্টর, কমার্শিয়াল ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজার, সুপারভাইজার প্রভৃতি পদে চাকরির সুযোগ পাওয়া যেতে পারে মার্চেন্ডাইজিং কোর্স করে। এসব চাকরিতে অভিজ্ঞতার সাথে সাথে দ্রুত বাড়তে থাকে বেতন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজি (এনআইএফটি) ফ্যাশন ও মার্চেন্ডাইজিংয়ে উচ্চতর ডিগ্রি প্রদানের জন্য অনার্স, এমবিএসহ বিভিন্ন মেয়াদি সাটির্িফকেট ও ডিপ্লোমা কোর্স চালু করেছে। এসব কোর্সে দরিদ্র, মেধাবী, মুক্তিযোদ্ধা, খেলোয়াড়, প্রতিবন্ধী প্রভৃতি কোটায় বৃত্তির সুযোগ রয়েছে। যোগাযোগ :১৪৬, ওয়্যারলেস গেট, মহাখালী, ঢাকা। আরিফুল ইসলাম