এসএসসি পাসের পর...
প্রকাশ : ১৪ মে ২০১৪, ২১:৩৫
মাত্রই অনুষ্ঠিত হলো মাধ্যমিক বা এসএসসি পরীক্ষা। আর প্রকাশিত হয়েছে ইংলিশ মিডিয়াম পরীক্ষার ফল। সন্তানদের কোথায় ভর্তি করাবেন, তা নিয়ে এখনই চিন্তা-ভাবনা শুরু হয়েছে তাদের। এ সময় গতানুগতিক ধারায় সন্তানকে পড়ালেখা না করিয়ে আন্তর্জাতিক মানের শিক্ষায় ভর্তি করাতে পারলে ভবিষ্যত্ ক্যারিয়ার অনেকটাই সুনিশ্চিত হতে পারে। এর জন্য রয়েছে ইংলিশ মিডিয়াম শিক্ষাবোর্ড বিটেক এডক্সেলের অধীনে অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠান কলেজ অব এভিয়েশন টেকনোলজি। প্রতিষ্ঠানটি মানসম্পন্ন শিক্ষা প্রদানে ইতোমধ্যেই আন্তর্জাতিক পর্যায়ে প্রতিষ্ঠিত হয়েছে। এখান থেকে পড়ালেখা করে অনেক শিক্ষার্থীই উন্নত বিশ্বের দেশগুলোতে উচ্চশিক্ষা অর্জন করছে।
কলেজ অব এভিয়েশন টেকনোলজিতে এসএসসি বা ও-লেভেল পাসের পর চার বছরে আন্তর্জাতিকভাবে স্বীকৃত অনার্স ডিগ্রি অজর্ন করা যায়। এর জন্য এসএসসি বা ও-লেভেলের পর ১৮ মাসে সম্পন্ন করতে হয় লেভেল থ্রি বা এনডি; এরপর আরও ১৮ মাসে লেভেল ফাইভ বা এইচএনডি; এবং সবশেষে চতুর্থ বছরে অর্জন করতে হয় টপ-আপ বিবিএ অথবা বিএসসি। এসএসসি বা ও-লেভেল পাসের পর যেকোনো বিভাগ থেকে পাস করা শিক্ষার্থীরা এখানে বিজনেস, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, এভিয়েশন অপারেশন, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে চার বছরে অনার্স ডিগ্রি সম্পন্ন করতে পারে। ০১৯২৬৯২৩৬৫৩, ৮৯৯১৩৭১ নম্বরে ফোন করে এই পড়ালেখা সম্পর্কে আরও জেনে নেওয়া যাবে।
যুগের সাথে তাল মিলিয়ে শিক্ষার ধরণ পাল্টাচ্ছে। এ পর্যায়ে দ্রুত চাকরি নিয়ে ক্যারিয়ার গড়তে বেশির ভাগ শিক্ষার্থী এগোচ্ছে সময়োপযোগী কোর্সের দিকে। এই পর্বে আকাশপথের বিমান প্রকৌশলী বা এয়ারক্র্যাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং কোর্স হতে পারে পছন্দের একটি বিষয়। এই বিষয়ে পড়ালেখার জন্য একসময় দেশের বাইরে যেতে হতো। কিন্তু বর্তমানে দেশেই এই ডিগ্রি অর্জনের সুযোগ থাকায় অল্প খরচে ব্যাপক সংখ্যক দেশি-বিদেশি শিক্ষার্থী লেখাপড়া করে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে।
এই পেশায় আসতে কিছু বাড়তি যোগ্যতার সাথে সাধারণত সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকা প্রয়োজন। এসএসসি, এইচএসসি/এ-লেভেল, ও-লেভেল পাস শিক্ষার্থীরা কোর্সটি করতে পারে। এই কোর্সে রয়েছে হাতে-কলমে শ্যানন অ্যারোস্পেসে লুত্ফনসা টেকনিক্যাল ট্রেনিংয়ে সম্পৃক্ত হওয়ার সুযোগ, যা কর্মজীবনকে সুগম করে। ক্যাটেকের শিক্ষার্থীরা দেশের বাইরে গিয়েও সফল ক্যারিয়ার গড়ে তুলছে।
ক্যাটেকে ইএএসএ অথোরাইজড টিচারের মাধ্যমে শিক্ষাগ্রহণ করার পর শিক্ষার্থীরা চলে যাবে ওয়ার্কশপ প্রাকটিক্যাল ট্রেনিংয়ে, যেখানে হাতে-কলমে লুত্ফনসা হ্যাঙ্গারে এয়ার লেদিং, রিপিটিং, ড্রিলিংয়ে দক্ষ করে তোলা হয়। অন্যদিকে হাতে-কলমে প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ে লুত্ফনসা লাইন এবং বেইজ মেইনটেন্যান্সে এক্সপার্ট করে তোলা হয়। এরপর শিক্ষার্থীরা ওজেটি করে এক বছর ট্রেনিং করার পর পাবে এএমই লাইসেন্স। এই সনদ পাওয়ার পর সহজেই লুত্ফনসা এয়ার, জার্মান এয়ার, আয়ারল্যান্ড মাল্টা এয়ার প্রভৃতি ক্ষেত্রে কাজের সুযোগ রয়েছে। এই পেশায় ছেলেদের পাশাপাশি মেয়েরাও ভালো করছে।
যোগাযোগ :সেক্টর-১১, রোড-০২, বাড়ী-১৪, উত্তরা, ঢাকা।