টঙ্গীতে তুরাগ তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল বুধবার থেকে টঙ্গীর তুরাগ নদীতে দুই দিনব্যাপী উচ্ছেদ অভিষান শুরু হয়েছে। সকাল ১০টায় গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুস সালামের নেতৃত্বে উচ্ছেদ অভিযান শুরু হয়। এ সময় টঙ্গী থানা এলাকার ধৌর ব্রীজ এলাকার জনৈক মেজর আলমের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। বিআইডব্লিউটিআইএ’র বন্দর ও পরিবহন বিভাগের পরিচালক আবুল বাসার জানান, ধৌর ব্রীজ থেকে স্থানীয় পাগার এলাকায় তুরাগ ও কহর দরিয়া নদের দুই তীরে অবৈধভাবে গড়ে ওঠা ৫০টি স্থাপনা দুইদিনে উচ্ছেদ করা হবে।