লেখা প্রতিযোগিতায় ভারতেশ্বরী হোমসের কৃতিত্ব
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
প্রকাশ : ১৪ মে ২০১৪, ২১:৫৬
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও বিজয় দিবস উপলক্ষে সুন্দর হাতের লেখা ও রচনা প্রতিযোগিতায় এ বছর মির্জাপুর উপজেলার নারী জাগরণ ও নারী শিক্ষা প্রতিষ্ঠান ভারতেশ্বরী হোমসের ছাত্রীরা টাঙ্গাইল জেলায় শ্রেষ্ঠ স্থান লাভ করে পুরস্কার পেয়েছে। এই প্রতিষ্ঠানের ৬ ছাত্রী রচনা প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে সনদপত্রসহ এ পুরস্কার লাভ করেছে। টাঙ্গাইল জেলা সরকারি গণগ্রন্থাগার রচনা প্রতিযোগিতা ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতার আয়োজন করে । গতকাল টাঙ্গাইল জেলা গণগ্রন্থাগার মিলনায়তনে আলোচনার পর বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেয়া হয়। এ সময় টাঙ্গাইল জেলা অতিরিক্ত জেলা প্রশাসক, সরকারি গণগ্রন্থাগারের কর্মকর্তা-কর্মচারী এবং মির্জাপুর ভারতেশ্বরী হোমসের অধ্যক্ষ মিসেস প্রতিভা হালদার উপস্থিত ছিলেন।