ধামইরহাটে খাবার স্যালাইনের সংকট
প্রকাশ : ১৪ মে ২০১৪, ২১:৫৮
ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা \ গত দুই সপ্তাহ যাবত্ ধামইরহাটে খাবার স্যালাইনের সংকট দেখা দিয়েছে। কয়েক দিনের তীব্র তাপদাহে পানি স্বল্পতা দূর করতে ডায়রিয়ায় আক্রান্ত মানুষ ওষুধের দোকানগুলোতে ধরনা দিয়েও প্রয়োজনীয় স্যালাইন পাচ্ছে না। শুধুমাত্র ধামইরহাট পৌর শহরে ৫০টির মতো ওষুধের দোকান রয়েছে। দু-একটি দোকানে এক প্যাকেটের বেশি স্যালাইন তারা দিতে পারছে না। কয়েকজন দোকানদার জানান, প্রতি বছর এ সময়টায় কোম্পানিগুলো স্যালাইনের কৃত্রিম সংকট সৃষ্টি করে।