মহম্মদপুরে মামলা তুলে না নেয়ায় ক্ষেতের পাট নষ্ট
মহম্মদপুর (মাগুরা) সংবাদদাতা
প্রকাশ : ১৪ মে ২০১৪, ২১:৫৯
প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা করায় জেল থেকে জামিনে এসে দরিদ্র কৃষক শফিকুল ইসলামের ক্ষেতের পাট বিনষ্ট করেছেন আরিফ মোল্যা ও তার লোকজন। গতকাল বুধবার মাগুরা মহম্মদপুরে বাবুখালির রামকৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। শফিকুল ইসলাম জানান, প্রতিবেশী আরিফ মোল্যার লোকজন তাদের উপর হামলা চালায়। এ ঘটনায় আদালতে একটি মামলা বিচারাধীন রয়েছে। কিছুদিন আগে পুলিশ তাকে আটক করে জেল-হাজতে পাঠায়। মঙ্গলবার সে জামিনে বাড়ি আসে। এ ঘটনায় শফিকুল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। মহম্মদপুর থানা ঘটনাস্থল পরিদর্শন করেছে।