আজ কেতনার বিল গণহত্যা দিবস

আজ বরিশালের সর্ববৃহত্ গৌরনদীর কেতনার বিল গণহত্যা দিবস। ১৯৭১ সালের এইদিনে স্থানীয় আলবদর ও রাজাকারদের সহায়তায় পাকিস্তানি হানাদাররা বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার ৮টি গ্রামে পাঁচ শতাধিক নিরীহ গ্রামবাসীকে গুলি করে হত্যা করেছিল। যথাযোগ্য মর্যাদায় কেতনার বিল গণহত্যা দিবস পালন উপলক্ষে গণহত্যা উদ্যাপন পরিষদ ও স্বেচ্ছাসেবী এনজিও অর্গানাইজেশন ফর সোস্যাল ডেভেলপমেন্ট (ওএসডি)’র যৌথ উদ্যোগে স্মরণ সভা ও শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়েছে। কেতনার বিলে পাক সেনাদের বুলেটে শহীদ হওয়া পাঁচ শতাধিক শহীদের স্মৃতিচিহ্ন সংরক্ষণের জন্য স্থানীয় মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দসহ শহীদ পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রী ও সংশ্লি¬¬ষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে জোর দাবি করেছেন।