লালপুরে দুইটি প্রতিমা ভাংচুর

গতকাল বুধবার নাটোর লালপুর উপজেলার নওপাড়া শ্রী শ্রী মা শক্তি দুর্গা মন্দিরের দুটি প্রতিমা ভেঙ্গে ফেলেছে দুর্বৃৃত্তরা। পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোর রাতের কোন এক সময় মন্দিরের ভেতর থেকে কে বা কারা লক্ষ্মী ও সরস্বতীর প্রতিমা বের করে রাস্তায় এনে ভাংচুর করে পালিয়ে যায়। নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করে মন্দির নির্মাণের জন্য তাত্ক্ষণিক দুই হাজার ইট ও এক বান্ডিল টিন অনুদান দেন। সেই সাথে মন্দিরের নিরাপত্তার জন্য গ্রিল নির্মাণ করে দেয়ার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, দুষ্কৃতকারীদের কোন ছাড় দেয়া হবে না। তিনি হিন্দু সমপ্রদায়ের লোকজনকে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানান।