বরিশাল মহানগর জামায়াত আমির গ্রেফতার
প্রকাশ : ১৫ মে ২০১৪, ০০:০৪
নগরীর ব্রাউন্ড কমাম্পাউন্ডস্থ বাস ভবন থেকে গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে মহানগর জামায়াতের আমির এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলালকে গ্রেফতার করে কোতয়ালী থানা পুলিশ। তাকে গতকাল বুধবার দুপুরে আদালতে সোর্পদ করা হয়। কোতয়ালী মডেল থানা পুলিশ জানায়, নাশকতার আশংকায় গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলালের বিরুদ্ধে কোতয়ালী থানায়সহ একাধিক মামলা আছে। বেশ কয়েকটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা রয়েছে। তবে জামায়াত ইসলামী ও হেলালের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তিনি সব মামলায় জামিনে রয়েছেন। অহেতুক হয়রানীর উদ্দেশ্যে তাকে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য, এ্যাডভোকেট হেলাল গ্রেফতার হওয়ায় অধিকাংশ স্থানীয় জামায়াত নেতা গা ঢাকা দিয়েছেন।