আজকের রাশিফল

আজ ২ জ্যৈষ্ঠ, ১৪২১ বঙ্গাব্দ এবং ১৬ রজব, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-২৯ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৩৬ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:৭। আপনার উপর প্রভাবকারী গ্রহ: শুক্র ও নেপচুন। আপনার শুভসংখ্যা: ৬ ও ৭। শুভবার: সোমবার। শুভরত্ন: হীরা ও এমেথিষ্ট। প্রকৃতিগতভাবে:আপনার মধ্যে কল্পনা প্রবণতা বিশেষ স্থান অধিকার করে আছে। আপনার মন ও চিন্তা-ভাবনা বহির্মুখী। আপনার ইনটুইশন ও বিশ্লেষণী ক্ষমতা প্রখর। রহস্যময় ও আধিভৌতিক বিষয়, ইতিহাস ও ঐতিহ্যের প্রতি আপনার আকর্ষণ রয়েছে। নিজের কথা গুছিয়ে বলা ও অন্যকে প্রভাবিত করার গুণ আছে আপনার। বাস্তববাদী ও বৈষয়িক হতে পারলে আপনার পার্থিব সাফল্যের পথ কেউ আটকাতে পারবে না। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব : হেনরী ফন্ডা, পিয়ার্স ব্রসনান, ডেবরা উইঙ্গার প্রমুখ। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল \ কর্ম পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। কর্মক্ষেত্রে সব ধরনের ঝামেলায় উদ্ভব হতে পারে। বেকারদের কারো কারো চাকরির সৃষ্টি হতে পারে। দাম্পত্য সম্পর্কে ভুল বুঝাবুঝির সম্ভাবনা আছে। অংশীদারি ব্যবসায় সতর্কতা অবলম্বন করুন। যোগাযোগ শুভ। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে \ আর্থিক দিক মোটামুটি ভালো যাবে। ঋণ শোধ করার সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ। বিক্রয়-বাণিজ্যে লাভ যোগ আছে। ঠিকাদারী ব্যবসায় নতুন কোনো অর্ডার পেতে পারেন। আজ কোনো ঝুঁকি নেয়া ঠিক হবে না। মিথুন রাশি ২১ মে-২০ জুন \ দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যয় বৃদ্ধি পাবে। অতিরিক্ত ব্যয়ের প্রসঙ্গ নিয়ে দাম্পত্য অশান্তি দেখা দিতে পারে। কোনো বিশিষ্ট ব্যক্তির সহযোগিতা পেতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যেতে পারে। বিক্রয়-বাণিজ্যে লাভ যোগ আছে। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই \ আর্থিক দিক মোটামুটি ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। স্বামী বা স্ত্রীর জন্য কোনো ব্যাপারে চিন্তিত হতে পারেন। পরের উপকার করতে গিয়ে নিজে ক্ষতিগ্রস্ত হতে পারেন। প্রবাস আনন্দদায়ক হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট \ কাজকর্মে প্রভাবশালী কারো সহযোগিতা পেতে পারেন। সহকর্মীদের সাথে সত্ভাব বজায় থাকবে। কর্ম পরিবেশ অনুকূল থাকবে। কারো উপর নির্ভর করে কোনো পরিকল্পনা নেয়া ঠিক হবে না। কোনো ধরনের মিথ্যা অপবাদের সম্মুখীন হতে পারেন। ভ্রমণের সুযোগ পেতে পারেন। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ ব্যবসায়ীক দিক ভালো যাবে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। মনবল বৃদ্ধি পাবে। অকারণ দুশ্চিন্তা পরিহার করুন। বাইরে থেকে ভালো কোনো খবর পেতে পারেন। যানবাহন ও যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকুন। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ দিনটি মিশ্র সম্ভাবনাময়। দায়িত্বপূর্ণ কাজ চিন্তা-ভাবনা করে করুন। কর্তৃপক্ষের সাথে মতের অমিল হতে পারে। আবেগের বশবর্তী হয়ে কিছু করা ঠিক হবে না। কেউ আজ আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। ব্যবসায়ীক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর \ মন খুব একটা ভালো থাকবে না। ক্লান্তি ও অবসাদে ভুগতে পারেন। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল নাও থাকতে পারে। পড়াশোনায় বাধা সৃষ্টি হওয়ার আশংকা আছে। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। বিকেলের দিক তুলনামূলকভাবে ভালো যাবে। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ কোনো কারণে মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হওয়ার আশংকা আছে। সন্তানের কোনো ব্যাপারে চিন্তিত হতে পারেন। পারিপারিক অবস্থা ভালো নাও থাকতে পারে। ভাই-বোনদের সাথে কোনো ব্যাপারে ভুল বুঝাবুঝি হতে পারে। যোগাযোগ শুভ। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হবে। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। আপ্যায়নের জন্য ব্যয় বৃদ্ধি পেতে পারে। শরীর ভালো যাবে না। হঠাত্ অসুস্থবোধ করতে পারেন। ভ্রমণ আনন্দদায়ক হতে পারে। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ কেউ আজ আপনাকে ভুল বুঝতে পারে। পুরনো কোনো সমস্যা সমাধান হতে পারে। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। কেউ আজ আপনার ক্ষতি করতে পারে। মনবল বৃদ্ধি পাবে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ কেউ আজ আপনাকে সহজেই ভুল বুঝতে পারে। অপ্রত্যাশিত কোনো যোগাযোগ হতে পারে। কোনো প্রশিক্ষণের জন্য বিদেশ যাত্রার সুযোগ সৃষ্টি হতে পারে। প্রাপ্ত সুযোগ কাজে লাগালে ভালো করবেন। কাজকর্মে সহযোগিদের সহযোগিতা পাবেন। আজ কোনো ঝুঁকি নেবেন না