তথ্য বিচিত্রা

মানবশিশু

 শিশুদের বয়স চার মাস হওয়ার আগ পর্যন্ত সে লবণের স্বাদ বুঝতে পারে না।  একটি শিশুর চোখ তার পূর্ণ বয়সের চোখের আকারের প্রায় চার ভাগের তিন ভাগের সমান। কিন্তু এ সময় তাদের দৃষ্টি শক্তি ২০/৪০০ এর কাছাকাছি থাকে যা ছয় মাসের মধ্যে ২০/২০ এর কাছাকাছি পৌঁছায়।  সদ্যজাত শিশুদেরকে বাঁ-দিকের চেয়ে ডান দিকে তাদের মাথা বেশি ঘোরাতে দেখা যায়।  শিশুর অন্তঃকান হলো তার একমাত্র ইন্দ্রিয় যেটি তাদের জন্মের অনেক আগেই পরিপূর্ণ অবস্থায় চলে আসে।  প্রাইমেট বর্গীয় প্রাণীদের মধ্যে একমাত্র মানব শিশুই তাদের মা-বাবার দিকে তাকিয়ে হাসতে পারে।  এক জরিপে প্রাপ্ত তথ্য থেকে দেখা যায় মে মাসে জন্ম নেওয়া শিশুরা অন্য মাসে জন্ম নেওয়া শিশুদের চাইতে গড়ে কমপক্ষে ২০০ গ্রাম হলেও বেশি ওজনের হয়।