প্রস্থানের প্রাক্কালে-২

অসম ক্লান্তির সুসজ্জিত পাত্রে ছুঁয়ে দিয়ে শেষ চুম্বন জানি একদিন লীন হতে হবে সুগভীর জনারণ্যে পাতায় ও পালকে ঘোষিত হবে অমোঘ সমাপন। ছড়ানো সবুজ আর গভীর পালকের বুক জুড়ে একে একে জমা হবে স্মৃতির মেধ পথ শুয়ে রবে পথের মতো চিহ্ন হয়ে পড়ে থাকবে শুধু নদী ও জলধি আর সমাপন খুঁজে নেবে নিজস্ব ঠিকানা একা একা একান্ত সময়।