জগন্নাথপুরে গ্রামবাসীর সংঘর্ষে মহিলাসহ আহত শতাধিক
জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ১৫ মে ২০১৪, ২১:৪০
জগন্নাথপুরে ভূমি সংক্রান্ত বিরোধের জের ধরে বুধবার দুই গ্রামবাসীর সংঘর্ষে মহিলাসহ শতাধিক আহত হয়েছেন। আহতদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ ও জগন্নাথপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী জানায়, উপজেলার পাইলগাঁও ইউনিয়নের কদরপাড়া গ্রামের বারিক মিয়া ও পার্শ্ববর্তী রানীগঞ্জ ইউনিয়নের বাঘময়না গ্রামের শুকুর মিয়ার মধ্যে ভূমি সংক্রান্ত বিরোধ চলছিল। গতকাল বারিক মিয়া ভূমিতে মাটি কাটতে গেলে শুকুর মিয়া বাধা দেয়। এনিয়ে দুইপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে উভয় পক্ষের দুই গ্রামবাসীর শত শত লোক দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের মহিলাসহ অর্ধশতাধিক আহত হয়। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।