রূপগঞ্জে চাচা-ভাতিজার হাত-পা ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা

উপজেলার আতলাশপুর এলাকায় পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ী চাচা-ভাতিজাকে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দিয়েছে সন্ত্রাসীরা। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, ব্যবসায়ী রাসেল মিয়া একই এলাকার আব্দুল কাদিরের ছেলে আরিফ মিয়ার কাছে ১০ হাজার টাকা পায়। বুধবার রাতে ওই টাকা চাইতে গেলে রাসেলের বড় ভাই সুমন মিয়া ও তার চাচা আলীম উদ্দিনকে পিটিয়ে হাত-পা ভেঙে দেয় আরিফ ও তার বাহিনী। আশপাশের লোকজন উদ্ধার করে প্রথমে তাদেরকে স্থানীয় দায়েমউদ্দিন হাসপাতালে ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।