নোয়াখালীতে আইনজীবীদের প্রতীকী অনশন

নারায়ণগঞ্জের আইনজীবী চন্দন সরকারসহ সাত খুনের ঘটনার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল বৃহস্পতিবার নোয়াখালী আইনজীবী সমিতির সদস্যরা প্রতীকি অনশন ও প্রতিবাদ সভা করে। আইনজীবী সমিতির ভবন সম্মুখে সমিতির সাবেক সভাপতি বিইউএম কামরুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে সমিতির সাধারণ সম্পাদক তাফসির আহম্মদ, সাবেক সাধারণ সম্পাদক মো. আবদুর রহমান, মোল্লা হাবিবুর রাছুল মামুন, আবদুল মন্নান, তাজুল ইসলাম, মো. ইসমাইল মাহমুদ, ফজলুল কবির, এ.বি.এম. আবদুল করিম, সদস্য মো. জসিম উদ্দিন বেলায়েত, নির্মল চন্দ্র মজুমদার ও প্রদীপ রঞ্জন মজুমদার প্রমুখ বক্তব্য রাখেন।