মহেশপুর ও বুড়িমারী থেকে দুই জনকে ধরে নিয়ে গেছে বিএসএফ

ঝিনাইদহের মহেশপুর ও লালমনিরহাটের বুড়িমারী সীমান্ত থেকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। মহেশপুর সংবাদদাতা জানান, উপজেলা শ্রীনাথপুর সীমান্ত থেকে এক বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে ভারতীয় বিএসএফ। গত বুধবার রাতে ভারত সীমান্তে ৬০/১৪০ পিলারের কাছ থেকে শ্যামকুড় গ্রামের খোসবরী তরফতাদের পুত্র শরিফুল ইসলামকে (২৫) ভাতীয় ফতেপুর ক্যাম্পের টহল বিএসএফ ধরে নিয়ে যায়। এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার সকালে শ্রীনাথপুর ক্যাম্পের কমান্ডার হাবিলদার মোরশেদ তাকে ফেরত চেয়ে একটি পত্র পাঠায়। এদিকে পাটগ্রাম সংবাদদাতা জানান, লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্ত থেকে বাংলাদেশি গরুপারাপারকারী জবেদ আলীকে (৩৫) ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল বৃহস্পতিবার ভোরে সীমান্তের ৮৪৩ নম্বর মেইন পিলারের ১ নম্বর সাব-পিলারের নিকট দিয়ে গরু আনার সময় ভারতীয় ১০৪ বিএসএফ ব্যাটালিয়নের চ্যাংরাবান্ধা বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা তাকে ধরে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।