কলার হাট
প্রকাশ : ১৫ মে ২০১৪, ২২:১১
ঝিনাইদহের মাটি কলা চাষের জন্য উপযোগী হওয়ায় ফলনও খুব ভাল হচ্ছে। বিঘা প্রতি ২০ থেকে ২৬ হাজার টাকা খরচ করে দু-তিন গুণ বেশি মুনাফা পাওয়ায় দিন দিন কলা চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। সপ্তাহে পাঁচ দিন ঝিনাইদহ শহরের পবাহাটিতে জেলার সবচেয়ে বড় পাইকারি কলার হাট বসে। এখান থেকে দেশের বিভিন্ন স্থানে ব্যবসায়ীরা সারাবছরই কলা কিনে নিয়ে যান। ছবিটি বৃহস্পতিবার সকালে তোলা -ফোকাস বাংলা