বটিয়াঘাটায় অপহূত কলেজ ছাত্রী উদ্ধার

বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা উপজেলার শহীদ আবুল কাশেম ডিগ্রী কলেজের প্রথম বর্ষের এক ছাত্রী (১৭) অপহরণের ৪৩ দিন পর গতকাল বৃহস্পতিবার উদ্ধার হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ২ জন জেলহাজতে রয়েছে। গত ২ এপ্রিল বিকালে ঐ ছাত্রীকে তার সহপাঠী শরীফ সরদারসহ (১৮) ৩ জন বাড়ির সামনের রাস্তা থেকে অপহরণ করে। ঘটনার পরের দিন ঐ ছাত্রীর পিতা বাদি হয়ে শরীফ, হাফিজুর ও কামরুলের বিরুদ্ধে মামলা করেন। বটিয়াঘাটা থানার ওসি মাহাতাব উদ্দিন বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নিমাই বিভিন্ন কৌশল অবলম্বন করে ঐ ছাত্রীকে উদ্ধার করেন।