বরিশালে কীর্তনখোলা নদীতে ভাসছে তেল
প্রকাশ : ১৫ মে ২০১৪, ২২:৪৭
কীর্তনখোলা নদীর বিস্তৃর্ণ এলাকা জুড়ে গত দু’দিন ধরে তেল ভাসছে। নদী পাড়ের শত শত বাসিন্দা এই তেল সংগ্রহ করছেন। তবে তেলের উত্সব সম্পর্কে কেউ কিছু জানাতে পারেনি। পরিবেশ অধিদপ্তরের পরিচালক সুকুমার বিশ্বাস গতকাল বৃহস্পতিবার একটি টিম নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে তেলের নমুনা সংগ্রহ করেছেন। প্রাথমিকভাবে তিনি জানিয়েছেন, এতে বড় ধরনের বিপর্যয়ের সম্ভাবনা নেই। তারপরও পরীক্ষা করে দূষণের ভয়াবহতার বিষয়ে জানতে পারবেন।
স্থানীয়রা জানান, গত বুধবার বিকাল থেকে চাঁদমারী খেয়াঘাট থেকে দক্ষিণ দিকে ৫শ বর্গফুট এলাকা জুড়ে ডিজেল তেল ভাসতে দেখা গেছে। স্থানীয় শত শত জনতা ফোম এবং বালতি ব্যবহার করে এই ভাসমান তেল সংগ্রহ করছে।