নরসিংদী নাগরিক অধিকার আন্দোলনের মানববন্ধন
প্রকাশ : ১৫ মে ২০১৪, ২২:৪৯
ধূলা-বালি মুক্ত সুন্দর শহরের দাবিতে নরসিংদী নাগরিক অধিকার আন্দোলন-এর উদ্যোগে বুধবার মানববন্ধন পালন করা হয়েছে। নরসিংদীর সাটিরপাড়া কালীকুমার উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সামনের সড়ক থেকে নরসিংদী - ঢাকা সড়কের বাগহাটা পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ এই মানববন্ধনে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ী, শ্রমিক, তাঁতীসহ সর্বস্তরের প্রায় ১০হাজার মানুষ অংশ নেন।
নরসিংদী নাগরিক অধিকার আন্দোলনের আহ্বায়ক ভিপি খবিরুল ইসলাম বাবুলের নেতৃত্বে এতে বক্তব্য রাখেন সমাজ সেবক মো:শহিদুল ইসলাম, দেলোয়ার হোসেন, হাবিবুর রহমান, কামাল হোসেন, কাউন্সিলর মোজাম্মেল হোসেন, কাউন্সিলর আইন উদ্দিন, কাউন্সিলর রোকন উদ্দিন, কাউন্সিলর ইয়াছমিন বেগম প্রমুখ।