বাংলাদেশ ইএইচএস সেন্টারের উদ্বোধন
প্রকাশ : ১৫ মে ২০১৪, ২২:৪৯
ইনস্টিটিউট ফর সাসটেইনেবল কমিউনিটি (আইএসসি)ও নর্থ সাউথ ইউনিভার্সটির যৌথ উদ্যোগে গত ১২ মে রাজধানীতে বাংলাদেশ ইএইচএস প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনী ঘোষণা করা হয়। দেশের প্রথম পরিবেশ, স্বাস্থ্য ও সুরক্ষা বিষয়ক এই প্রশিক্ষণ কেন্দ্রটিতে এই বছরের শেষের দিকে শ্রমিকদের সুরক্ষা, সাশ্রয়ী শক্তি এবং পরিবেশগত কার্যক্রম-এর উন্নতি সাধনে সহায়তা করার জন্য প্রায় দুই হাজার ফ্যাক্টরি ম্যানেজারকে প্রশিক্ষণ দেয়া শুরু করবে।
অনুষ্ঠানটির অন্যতম প্রধান বক্তা ইনস্টিটিউট ফর সাসটেইনেবল কমিউনিটিস-এর প্রেসিডেন্ট জর্জ হ্যামিলটন বলেন, ক্ষতিকর কার্বন নির্গমন কমানোর সাথে সাথে শ্রমিকদের স্বাস্থ্য এবং সুরক্ষা ব্যবস্থা জোরদারকরণে বাংলাদেশে সাধ্যের মধ্যে সমন্বিত প্রশিক্ষণ কেন্দ্র তৈরী করাই আইএসসি এবং তার পার্টনারদের মূল লক্ষ্য। অন্য বক্তাদের মধ্যে ছিলেন সুইডিশ রাষ্ট্রদূত আনেলিলিন্ডাল কেনি, মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন ডেনিলোউইট্স, এনএসইউ উপাচার্য অধ্যাপক ড. আমিন সরকার, বাংলাদেশ মহিলা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সঙ্গীতা আহমেদ, বিজিএমইএ (বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচার্স এন্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন) এর ভাইস প্রেসিডেন্ট মো: শহীদুল্লাহ্ আজিম। নর্থ সাউথ ইউনিভার্সটিতে আয়োজিত এ অনুষ্ঠানটিতে আইএসসি, এনএসইউ এবং সুইডিশ, ইউএস ও বাংলাদেশ সরকার-এর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি