কুলখানি

পামেলা বেগম ঢাকার সিদ্বেশ্বরী নিবাসী পামেলা বেগমের কুলখানি অনুষ্ঠিত হবে আজ। এ উপলক্ষে মরহুমার নিজ বাসভবন ৩৮/ ২/ ৩, সিদ্বেশ্বরী রোড, খন্দকার গলিতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বার্ধক্যজনিত কারণে চিকিত্সাধীন অবস্থায় গত মঙ্গলবার ঢাকার এক হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। হাওলাদার মো. শাজাহান ঢাকা মহানগর মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক সদস্য সচিব হাওলাদার মো. শাজাহানের কুলখানি অনুষ্ঠিত হবে আজ। এ উপলক্ষে বাদ জুমা মরহুমের নিজ বাসভবন ২৩, শিরিস দাস লেন, বাংলাবাজারে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। হূদরোগে আক্রান্ত হয়ে গত ১১ এপ্রিল তিনি নিজ বাসভবনে ইন্তেকাল করেন। রাষ্ট্রীয় মর্যাদা দেয়ার পর সূত্রাপুর পঞ্চায়েত কমিটি কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি ১ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।