গুম অপহরণে জড়িতদের বিরুদ্ধে এখনই অ্যাকশনে যাওয়া উচিত

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গুম, খুন ও অপহরণে জড়িতদের কোনভাবেই ক্ষমা করা যাবে না। এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে এখনই অ্যাকশনে যাওয়া উচিত। এসব ঘটনার যেন আর পুনরাবৃত্তি না ঘটে। গতকাল বৃহসপতিবার সকালে সিলেটের সুরমা নদীতে নির্মাণাধীন কাজির বাজার সেতু পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। দেশের সামপ্রতিক পরিস্থিতির জন্য কারা দায়ী এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এটা ঠিক করে বলা যাচ্ছে না। তবে একটি অপশক্তি এ চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেতু পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে ছিলেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সমপাদক শফিকুর রহমান চৌধুরী প্রমুখ।