কুমিল্লায় ২০ রুটে যানবাহন চলাচল বন্ধ
সদর দক্ষিণ (কুমিল্লা) সংবাদদাতা
প্রকাশ : ১৫ মে ২০১৪, ২৩:৩২
জেলার জাঙ্গালিয়া কেন্দ্রীয় বাস টার্মিনালে গতকাল বৃহস্পতিবার সন্ত্রাসী হামলায় এক পরিবহন শ্রমিক নেতা আহত হয়। এ ঘটনার প্রতিবাদে পরিবহন শ্রমিকরা তাত্ক্ষণিকভাবে রাস্তায় ব্যারিকেড দিয়ে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ করে দেয়।
স্থানীয় সূত্র ও শ্রমিকরা জানান, গতকাল স্থানীয় নোয়াগাঁও গ্রামের ডালিম জাঙ্গালিয়া কেন্দ্রীয় বাস টার্মিনালে কুমিল্লা জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক খোরশেদ আলমের উপর হামলা চালায়।
এ সময় সে গুরুতর আহত হয়। তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে উত্তেজিত শ্রমিকরা একটি বাস ভাংচুর করে এবং রাস্তায় কয়েকটি স্থানে ব্যারিকেড দিয়ে বাস টার্মিনাল থেকে দক্ষিণাঞ্চলের ২০টি রুটে বাস-মিনিবাস চলাচল বন্ধ করে দেয়।
শ্রমিকরা জানায়, হামলার সাথে জড়িতদের গ্রেফতার না করা পর্যন্ত অনির্দিষ্টকালের ধর্মঘট অব্যাহত থাকবে।