মোদীর জোটে যাবার আগ্রহে ক্ষোভ

সিনিয়র এআইএডিএমকে নেতাকে বহিষ্কার করলেন জয়ললিতা

ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর সংঙ্গে অল ইন্ডিয়া আন্না ড্রাবিডা মান্নিত্রা কাজহাগম পার্টি (এআইএডিএমকে) জোট গড়তে যাচ্ছে এমন মন্তব্য করায় দলের এক শীর্ষস্থানীয় নেতা সাবেক সাংসদ কে ম্যালেইসামীকে বহিষ্কার করলেন পার্টি প্রধান জয়াললিতা। ক্ষুব্ধ জয়াললিতা গতকাল বৃহস্পতিবার তাকে বহিষ্কার করেন। ম্যালেইসামী মন্তব্য করেছিলেন, মোদী জয়ললিতার ঘনিষ্ঠ বন্ধু। যদিও তারা রাজনীতির মাঠে ভিন্ন ধারার সঙ্গে যুক্ত। মোদী প্রধানমন্ত্রী হলে তাদের ঘনিষ্ঠতা আরো বাড়তে পারে। তবে সাবেক মিডিয়া তারকা জয়াললিতা বুধবার মোদীর সাথে জোটের বিষয়টিকে অস্বীকার করে বলেন, ফলাফল আসুক। দেখেন কি ঘটে।