প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ইংরেজি এবং গণিত প্রস্তুতি

যোগ্যতাভিত্তিক প্রশ্নোত্তর প্রাথমিক গণিত এ.এইচ.এ.সায়েদুজ্জামান সহকারি শিক্ষক (গণিত ও বিজ্ঞান) উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল এণ্ড কলেজ ঢাকা ৩। চারটি সংখ্যার মধ্যে দ্বিতীয়টি প্রথমটি ১০ গুন, তৃতীয়টি প্রথম ও দ্বিতীয়টি গুনফলের সমান। তৃতীয়টি প্রথমটির যতগুন চতুর্থটি তৃতীয়টি তত গুন। প্রথম সংখ্যাটি হল ৮ । ক) দ্বিতীয় সংখ্যাটি কত ? খ) তৃতীয় সংখ্যা প্রথমটির কত গুন ? গ) তৃতীয় সংখ্যাটি কত ? ঘ) চতুর্থটি সংখ্যাটি কত ? ঙ) প্রথম ও চতুর্থ সংখ্যা গুণফল কত ? সমাধান ঃ ক) দ্বিতীয় সংখ্যাটি প্রথমটির ১০ গুন । ...দ্বিতীয় সংখ্যাটি = ১০×৮ = ৮০ খ) তৃতীয় সংখ্যা প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুনফলের সমান। ...তৃতীয় সংখ্যা প্রথমটির ৮০ গুন। গ) তৃতীয় সংখ্যা = দ্বিতীয় সংখ্যা ×প্রথম সংখ্যা = ৮০×৮ = ৬৪০ ঘ) চতুর্থটি সংখ্যাটি তৃতীয়টির ৮০ গুন ...চতুর্থ সংখ্যা = ৬৪০×৮০ = ৫১২০০। ঙ) প্রথম ও চতুর্থ সংখ্যা গুনফল = ৫১২০০×৮ = ৪০৯৬০০। ৪। নাবিল সাহাবের কাছে ৫৭০ টাকা ছিল। তিনি ব্যাংকে গিয়ে ৫টি নতুন ১০০০ টাকা নোট তুলে একটি ফার্নিচারের দোকান থেকে ৬৭৫ টাকা দরে ৬টি চেয়ার ও ৪টি টেবিল ক্রয়, করলেন । ক) নাবিল সাহেব মোট কত টাকা নিয়ে ফার্নিচার দোকানে গেলেন ? খ) তার ক্রয়কৃত ৬টি চেয়ারের মূল্য কত ? গ) ৬টি চেয়ার ক্রয় করার পর তার নিকট অবশিষ্ট টাকার পরিমান কত ? ঘ) প্রতিটি টেবিলের মূল্য কত ? ঙ) ফার্নিচারে দোকানে তার ব্যয়িত মোট খরচ বের করতে হলে কী করতে হবে ? সমাধান ঃ ক) নাবিল সাহাবের নিকট ছিল ৫৭০ টাকা তিনি ব্যাংক থেকে তুললেন (৫×১০০০) টাকা = ৫০০০ টাকা তিনি ফার্নিচারের দোকানে নিয়ে গেলেন (৫০০০+৫৭০) টাকা = ৫৫৭০ টাকা খ) নাবিল সাহাবের ক্রয়কৃত প্রতিটি চেয়ারের মূল্য ৬৭৫ টাকা ...৬টি চেয়ারের মূল্য= (৬৭৫×৬) টাকা = ৪০৫০ টাকা গ) নাবিল সাহাবের ফার্নিচারের দোকানে নিয়ে গেলেন ৫৫৭০ টাকা আবার, ৬টি চেয়ারের মূল্য = ৪০৫০ টাকা ...তার নিকট অবশিষ্ট টাকার পরিমান (৫৫৭০ - ৪০৫০) টাকা = ১৫২০ টাকা। ঘ) নাবিল সাহেব ৬টি চেয়ার ক্রয়ের পর অবশিষ্ট টাকা দিয়ে তিনি ৪টি টেবিল ক্রয় করেন। তার নিকট অবশিষ্ট থাকে ১৫২০ টাকা ... প্রতিটি টেবিলের দাম (১৫২০÷৪) টাকা = ৩৮০ টাকা ঙ) ফার্নিচারের দোকানে তার ব্যয়তি মোট খরচ বের করতে হলে ক্রয়কৃত চেয়ার ও টেবিলের মূল্য যোগ করতে হবে ।