দ্বাদশ শ্রেণির ইংরেজি দ্বিতীয়পত্র

Completing Sentence-এর নিয়মাবলী দ্বিতীয়পত্র মোহাম্মদ সারবিন মুন্সী প্রভাষক, ইংরেজি বিভাগ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা।এইচ.এস.সি ইংরেজি দ্বিতীয় পত্র দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা, এইচ.এস.সি. পরীক্ষায় ইংরেজি দ্বিতীয় পত্রে A+ পেতে Part A-এর Grammar আয়ত্ত করে উপযুক্ত অনুশীলন করার কোন বিকল্প নেই। আজ আমরা Completing Sentence নিয়ে আলোচনা করবো। Completing Sentence-এর নিয়মাবলী কিছু কথাঃ- ইংরেজি ভাষার যে কোন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রায়ই completing sentence-এর উপর কিছু প্রশ্ন দেওয়া হয়ে থাকে। অনেকেই সঠিক উত্তর দিতে পারেন না; কিংবা কিভাবে এবং কি ব্যবহার করে sentence-টি complete করা যায় তা বুঝে উঠতে পারেন না। তবে নিচের নিয়মগুলো আয়ত্তে এনে রীতিমতো চর্চা করলে অতি সহজেই sentence complete করার কৌশল অর্জিত হবে। তাছাড়া, এই নিয়মগুলো English grammar-এর অন্যান্য অংশের জন্য সমানভাবে প্রযোজ্য এবং শিক্ষার্থীদের English sentence ও structure সম্পর্কে সম্যক ধারণা দিতে সক্ষম। Too —— to অথবা Enough ——- to Rule 01: Too —— to অথবা enough ——- to ব্যবহার করে simple sentence গঠন করা হয়। মনে রাখতে হবে যে, adjective বা adverb-এর পূর্বে too বসে এবং পরে enough বসে। তাছাড়া noun-এর পূর্বে too much/too many/enough বসে। এদের structure ও উদাহরণ নিচে দেওয়া হলোঃ a) Sub + verb + too + adj / adv + (for + personal object) + to + verb-এর base form + অন্যান্য b) Sub + verb + adj / adv + enough + (for + personal object) + to + verb-এর base form + অন্যান্য c) Sub + verb + enough / too much / too many + noun + (for + personal object) + to + verb-এর base form + অন্যান্য The man was too weak................ (to walk). Independent Clause Infinitive Phrase Q. The man was too weak —————. A. The man was too weak to walk. Q. The load is too heavy for her —————. A. The load is too heavy for her to carry. Q. —————- to complete in time. A. He works too slowly to complete in time. Q. He has too much money to ————. A. He has too much money to purchase anything anytime. Practise Yourself: Q. Lina is strong enough to ————-. Q. “Digital Success in English” is too important a book ————-. Q. Jerry had enough intelligence ————-. Q. At times it creates too many problems for me —