রাষ্ট্রপতির নাম জানেন না আলিয়া

সম্প্র্রতি ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানের একটি পর্বে হাজির হয়েছিলেন আলিয়া ভাট। সেই অনুষ্ঠানে একটি সাধারণ জ্ঞানের প্রশ্নের ভুল উত্তর দেন আলিয়া। ভারতের রাষ্ট্রপতির নাম বলতে পারেননি তিনি। এর পর সামাজিক যোগাযোগের সাইটগুলোতে হাসি-ঠাট্টার ঝড় ওঠে। বিষয়টা নিয়ে চুল পরিমাণও বিচলিত নন ২১ বছর বয়সী এই অভিনেত্রী। আলিয়া ভাট বলেন, ‘এসব নিয়ে আমি মোটেও মন খারাপ করিনি বরং আমিও হেসেছি। নিজেকে নিয়ে নিজে হাসতে পারে, আমি এমন মানুষ।’