বিয়ের পর ‘ছবি’
প্রকাশ : ১৬ মে ২০১৪, ১৯:৩০
জনপ্রিয় অভিনেত্রী ফারজানা ছবি। এই বছর ‘মেরিল প্রথম আলো ২০১৪’ পুরস্কার পান তিনি। গত বছর ঈদে অভিনয় করা মাতিয়া বানু শুকুর পরিচালনায় ‘সীমানা পেরিয়ে’ নাটকটির জন্য এই পুরস্কার পান ছবি। ছবি বলেন, ‘স্বীকৃতি অবশ্যই অনুপ্রাণিত করে। কাজের প্রতি দায়িত্ব আরও বাড়িয়ে দেয়। আর গত বছর ঈদে আমি একটি কাজই করেছিলাম। আর সেই একটি কাজের জন্যই এই পুরস্কারটি পেয়ে আমি আনন্দিত।’
ুফারজানা ছবির এখনকার ব্যস্ততা ঈদকে সামনে রেখে। এই মুহূর্তে রাজু খানের পরিচালনায় ‘বিনি সুতোর মালা’ নামে একটি টেলিফিল্মের কাজ করছেন। এ ছাড়াও হাতে বেশ কিছু রয়েছে। খুব শীঘ্রই নাটকগুলোর শুটিং শুরু হবে। তবে খুব বেশি কাজ করছেন না ঈদে। বেছে বেছে কিছু কাজ করবেন ছবি। এ বিষয়ে ছবি বলেন, ‘ঈদে কাজ করতেই হবে বলে কাজ করি না। একজন শিল্পী হিসেবে কাজ করি বলে করা। গত্বাঁধা কাজ আমি করি না। গত বছর ঈদে আমি একটি কাজ করেছি আর সেই একটি কাজের জন্যই আমি এবার মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছি। আর আমি একজন অভিনেত্রী হিসেবে দর্শদের কাছে যেই জায়গাটা আমার আছে, সেই জায়গা থেকে আমার একটা দায়িত্ব আছে। যেমন তেমন কাজ তাই করি না।’