টেকনাফে দু’এমপির বাড়িতে তল্লাশি

কক্সবাজারের টেকনাফে মরণ নেশা ইয়াবাবিরোধী অভিযানের অংশ হিসেবে বর্তমান ও সাবেক এমপিসহ তিন বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ। গতকাল শুক্রবার টেকনাফ মডেল থানার ওসি মোক্তার আহমদের নেতৃত্বে একদল পুলিশ চৌধুরীপাড়া ও অলিয়াবাদ বর্তমান সংসদ সদস্যর ভাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত আব্দুর শুক্কুর ও শফিকের বাড়িতে অভিযান চালায়। এছাড়া সাবেক সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আলীর ছেলে তালিকাভুক্ত রাশেদ মো. আলীর বাড়িতে তল্লাশি চালায়। তবে এ অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।