বেনাপোল ৭৪৫ গ্রাম সোনাসহ ২ জন গ্রেফতার
প্রকাশ : ১৬ মে ২০১৪, ২২:৩২
ভারতে পাচারের সময় বেনাপোলের সাদীপুর সীমান্ত থেকে গতকাল শুক্রবার ৭৪৫ গ্রাম সোনাসহ ২ সোনা চোরাচালানীকে আটক করেছে বিজিবি। ২৬ বিজিবির ব্যাটালিয়ন কমান্ডার লেঃ কর্নেল মতিউর রহমান জানান, গোপন সুত্রে সংবাদ পেয়ে কপোতাক্ষী এন্টারপ্রাইজ নামে একটি দোকান থেকে উত্তম মজুমদার ও জসিম নামে দু ব্যক্তিকে আটক করে বিজিবি সদস্যরা। পরে ক্যাম্পে নিয়ে উত্তম মজুমদারের দেহ তল্লাশি করে ৭৪৫ গ্রাম( ৬ পিচ) সোনার বার উদ্ধার করা হয়। উদ্দারকৃত সোনার মূল্য ৪০ লাখ টাকা বলে বিজিবি কমান্ডার জানান।
এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে।