পৃথক ঘটনায় ৯ জন নিহত

গতকাল পৃথক দুর্ঘটনায় ৯ জন নিহত হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাকের সংবাদদাতা ও প্রতিনিধিরা। বগুড়ায় পৃথক ঘটনায় দুই খুন শুক্রবার বগুড়ার শাজাহানপুর ও শিবগঞ্জে পৃথক ঘটনায় স্কুলছাত্রী এবং কৃষক খুন হয়েছেন। পুলিশ সূত্র জানায়, শাজাহানপুর উপজেলায় জেসমিন আক্তার (১২) নামের এক স্কুলছাত্রীকে ধর্ষণের পর গলায় ফাঁস লাগিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত জেসমিন উপজেলার জামুন্না মারিয়া গ্রামের আসমত আলীর মেয়ে এবং জামুন্না পল্লীবন্ধু উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। এদিকে শিবগঞ্জ উপজেলার চল্লিশছত্র ঘাগার বিলের পাড়ে ধান ক্ষেত থেকে হোসেন আলী মণ্ডল (৫০) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গোপালগঞ্জে প্রবাসীর স্ত্রীকে খুন গোপালগঞ্জে সৌদি প্রবাসীর স্ত্রী জুঁইকে (২০) শ্বাসরোধে হত্যা করা হয়েছে। শুক্রবার সদর উপজেলার মেরী গোপীনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে গোপালগঞ্জ মর্গে প্রেরণ করেছে। নিহত জুঁই মেরী গোপীনাথপুর গ্রামের সৌদি প্রবাসী মিরাজ শেখের স্ত্রী। ব্রাহ্মণবাড়িয়া মা, পুত্র ও কন্যা খুন গতকাল শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা পীরবাড়ির এলাকার দিন মজুর সেলিম মিয়ার স্ত্রী নার্গিস বেগম (৩৫), তার কন্যা তারিন (৮) ও তার পুত্র সাফি (৬) এর লাশ উদ্ধার করে পুলিশ। বৃহষ্পতিবার রাতে নার্গিসের সাথে স্বামী সেলিমের ঝগড়া হয়। এরপর রাতে স্বামী ঘর থেকে বেরিয়ে যায়। সদর থানা পুলিশ, ডিবি পুলিশ, সিআইডি পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতদের লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে। শৈলকুপায় একজনকে কুপিয়ে হত্যা ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দুধসর গ্রামে বিশারত আলি ( ৬৫ ) নামে এব ব্যাক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ দলের লোকেরা। তার বাবার নাম মৃত আদিল উদ্দিন। বৃহষ্পতিবার রাতে এ ঘটনা ঘটে। শৈলকুপা থানার এস আই আতিয়ার রহমান জানান, নিহত বিশারত আলি দুধসর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শোয়েব জোয়াদ্দারের সমর্থক। নওগাঁয় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার নওগাঁর বাই-পাস সড়কের পার্শ্বে খৈলশাকুড়ী মোহল্লার নাম স্থান থেকে গতকাল শুক্রবার অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নওগাঁ সদর মডেল থানার ওসি জাকিরুল ইসলাম জানান, নওগাঁ বাই-পাস সড়কের পার্শ্বে খৈলশাকুড়ী মোহল্লার নাম স্থানে গ্রামের লোকজন লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। ওসি আরো জানান, বৃহস্পতিবার রাতে ৩০/৩৫ বছর বয়সের ওই অজ্ঞাত যুবকে অন্য কোথাও হত্যা করে ওই স্থানে ফেলে যায়। গৌরনদীতে ধান কাটা সরদার খুন বাগেরহাটের মোরলগঞ্জ থেকে বরিশালের গৌরনদীতে ধান কাটতে এসে লাশ হয়ে ফিরল শ্রমিক সরদার মো. মোস্তাক হোসেন শেখ (২৫)। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে ঘর থেকে ডেকে নিয়ে মোস্তাককে নির্যাতন করে কতিপয় দুর্বৃত্তরা। মুমুর্ষ অবস্থায় গতকাল শুক্রবার তাকে গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করা হলে চিত্সািধীন অবস্থায় সে মারা যায়।