মান্দার কমিউনিটি হেল্থ প্রোভাইডারের বেতন বন্ধ

নওগাঁ জেলার মান্দা উপজেলার কমিউনিটি হেল্থ প্রোভাইডার (সিএইচসিপি) কর্মীরা গত পাঁচ মাস ধরে বেতন না পাওয়ায় বিপাকে পড়েছেন। এতে করে আর্থিক সংকটের কারণে অনেক দূর-দূরান্তে গ্রামে অবস্থিত কমিউনিটি ক্লিনিকে গিয়ে সেবাদানে সমস্যায় পড়তে হচ্ছে তাদের। মান্দা উপজেলার মোট ৪৮টি ক্লিনিকে প্রায় ৪৭জন কমিউনিটি হেল্থ প্রোভাইডাররা (সিএইচসিপি) কর্মরত আছেন। ২০১৩ সালের ডিসেম্বর মাসে সর্বশেষ বেতন-ভাতা উত্তোলন করেন তারা। কিন্তু এরপর থেকে চলতি মে মাস পর্যন্ত কোনো বেতন-ভাতা পাচ্ছেন না কমিউনিটি হেল্থ প্রোভাইডার (সিএইচসিপি) কর্মীরা। ফলে তাদের আর্থিক দৈন্যতার মাঝে গ্রামের মানুষজনকে সেবা দিতে হিমশিম খেতে হয়।