বোদায় অগ্নিকাণ্ডে ১৪টি পরিবার সর্বস্বান্ত
প্রকাশ : ১৬ মে ২০১৪, ২২:৩৪
পঞ্চগড়ের বোদায় গতকাল শুক্রবার ভোরে ১৪টি পরিবারের বসতভিটা পুড়ে গেছে। উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের সোনাপাড়া গ্রামে এই অগ্নিকাণ্ডে ২টি গরু, ২টি ছাগল, নগদ প্রায় ৪ লাখ টাকাসহ ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, ভোরে সোনারুলের ঘর হতে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। আগুন লাগার সময় বাইরে থেকে ঘরের দরজা বন্ধ রাখার অভিযোগ ওঠায় এ অগ্নিকাণ্ডকে নাশকতা বলে ক্ষতিগ্রস্তরা মনে করছেন।