পৃথক ঘটনায় ৮ জন নিহত
প্রকাশ : ১৬ মে ২০১৪, ২২:৩৫
গতকাল সড়ক দুর্ঘটনাসহ পৃথক ঘটনায় ৮জন নিহত হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাকের সংবাদদাতা ও প্রতিনিধিরা।
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় হত-২
শুক্রবার ভোরে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কেওটখালীতে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজি ড্রাইভার ও সিএনজি আরোহী নিহত হন। শ্রীনগর থানার ওসি শেখ মাহাবুবুর রহমান জানান, ঢাকা থেকে মাওয়াগামী রড বোঝাই ট্রাকের সাথে ঢাকাগামী একটি সিএনজির সংঘর্ষে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা সিএনজি চালক ও ফোরকান (৪২) নামে এক সিএনজি আরোহী নিহত হন।
রাজৈরে একজনের মৃত্যু
শুক্রবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর জেলার রাজৈর উপজেলার সাধুর ব্রীজ এলাকায় রাস্তার পাশে বসে থাকা এক পাগলকে(২০) অজ্ঞাত একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই পাগলের মৃত্যু হয়।
মোহনগঞ্জে বজ্রপাতে ১ জন নিহত
মোহনগঞ্জের সোয়াইর ইউনিয়নের পালগাও গ্রামে গত বৃহস্পতিবার সন্ধ্যায় বজ্রপাতে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহতের নাম হেলিম মিয়া (৩৫)। জানা গেছে, পালগাও গ্রামের আজিজুল ইসলামের পুত্র হেলিম মিয়া রিকশা চালাতো। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঝড়ো বাতাসের সময় প্রচণ্ড বজ্রপাত হয়। এসময় হেলিম মিয়া রিকশা নিয়ে বাড়ির দিকে যাওয়ার পথে বজ্রপাত পড়ে নিহত হয়।
নারায়ণগঞ্জে বাস খাদে পড়ে নিহত ১
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে শুক্রবার সকালে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে একজন নিহত ও অন্তত ১৫জন যাত্রী আহত হয়েছে। তাদের মধ্যে ৪জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত তানিয়া আক্তার (২৭) সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকার মো. কবির হোসেনের স্ত্রী। কবির ওই এলাকায় হাতেম মিয়ার বাড়িতে ভাড়া থাকেন।
নাগরপুরে বিদ্যুত্ স্পৃষ্টে এক যুবক নিহত
টাঙ্গাইলের নাগরপুর উপজেলা সদরে বিদ্যুত্স্পৃষ্টে এক যুবক নিহত হয়েছে। গতকাল শুক্রবার সকালে সোলার প্যানেল লাগানোর সময় আব্দুল আলিমের পুত্র আলম হোসেন (২৬) নামের এক সোলার কর্মচারী বিদ্যুত্স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা গেছে।
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় হত ২