আজকের রাশিফল

১৮ মে, ২০১৪ খ্রিস্টাব্দ, রবিবার আজ ৪ জ্যৈষ্ঠ, ১৪২১ বঙ্গাব্দ এবং ১৮ রজব, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-২৮ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৩৭ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:৯। আপনার উপর প্রভাবকারী গ্রহ: শুক্র ও মঙ্গল। আপনার শুভসংখ্যা: ৬ ও ৯। শুভবার: শুক্র ও মঙ্গলবার। শুভরত্ন: হীরা ও প্রবাল। প্রকৃতিগতভাবে:আপনি স্বাধীনচেতা, সাহসী ও অনমনীয় ইচ্ছাশক্তির অধিকারী। কৌশল ও ডিপ্লোম্যাসীর অভাব আছে আপনার। মেধাবী হলেও প্রেম, রোমান্স ও এডভেঞ্চারে আপনার জীবন ঘটনাবহুল হয়ে উঠতে পারে। নেতৃত্ব ও প্রশাসনিক গুণাবলী আছে আপনার। লক্ষ্যপানে অনেক ঘাত-প্রতিঘাত ও শত্রুতার মধ্যে দিয়ে এগিয়ে যেতে হবে। সাফল্যলাভের জন্যে আপনাকে ধৈর্যশীল, কুশলী ও সতর্ক হতে হবে। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:দার্শনিক বার্ট্রান্ত রাসেল, ওমর থৈয়াম, জার দ্বিতীয় নিকোলাস, আহমেদ হুমায়ুন, পোপ জনপল, রাজনীতিক রাশেদ খান মেনন প্রমুখ দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল \ কর্মপরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। নানান ঘাত-প্রতিঘাতের ভিতর দিয়ে আগাতে হবে। বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। কোনো ধরনের আইনগত ঝামেলায় জড়াবার আশঙ্কা আছে। ব্যবসায়ীক দিক খুব একটা ভালো যাবে না। আজ কোনো ঝুঁকি না নিলেই ভালো করবেন। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে \ দাম্পত্য ভুল বুঝাবুঝি দেখা দিতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে না। ব্যবসায়ীক ক্ষেত্রে কোনো বাধার সৃষ্টি হতে পারে। ঋণ শোধ করার সুযোগ পেতে পারেন। কারো মিথ্যা প্রতিশ্রুতির উপর নির্ভর করা ঠিক হবে না। প্রতারিত হওয়ার আশঙ্কা আছে। মিথুন রাশি ২১ মে-২০ জুন \ ব্যবসায়ীক দিক খুব একটা ভালো যাবে না। কাজ-কর্মে কোনো ধরনের বাধার সম্মুখীন হতে পারেন। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকবে। ব্যয়-বৃদ্ধির আশঙ্কা আছে। হঠাত্ অসুস্থ বোধ করতে পারেন। রোমান্স ও বিনোদন শুভ। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই \ বিদ্যার্থীদের জন্যে দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। সম্ভাব্যক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। প্রবাসী আপনজনের সাথে যোগাযোগ হতে পারে। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট \ বাণিজ্যিক কার্যক্রম বাধাগ্রস্ত হতে পারে। অন্যের উপকার করতে গিয়ে নিজে বিপদগ্রস্ত হতে পারেন। কেউ আজ আপনাকে ঠকাতে পারে। আর্থিক দিক ভালো যাবে। প্রবাস আনন্দদায়ক হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ ব্যবসায়ীক দিক ভালো যাবে না। নতুন উদ্যোগ বাধাগ্রস্ত হতে পারে। কোনো ধরনের আইনগত ঝামেলা দেখা দিতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। আর্থিক দিক ভালো যাবে। উপার্জনের সুযোগ কাজে লাগাতে পারবেন। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। ব্যয়বৃদ্ধির আশঙ্কা আছে। কোনো কারণে মন হতাশাগ্রস্ত থাকতে পারে। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। বিকালের দিকে ভালো কোনো সংবাদ পেতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর \ শরীর খুব একটা ভালো যাবে না। দিনের শুরু থেকে শরীর সম্পর্কে সতর্ক থাকুন। কোনো কারণে মানসিক উদ্বেগ দেখা দিতে পারে। কাজকর্মে উত্সাহ পাবেন। আর্থিক দিক ভালো যাবে বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ কর্ম পরিবেশ খুব একটা অনুকূল নাও থাকতে পারে। কোনো কারণে উদ্বেগ- উত্কণ্ঠায় ভুগতে পারেন। নিরানন্দ পরিবেশে কাজ করতে হতে পারে। আকস্মিক কোনো দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। নতুন কোনো কাজে হাত দেয়ার জন্যে এই সময়টা উপযুক্ত নয়। গোপন শত্রু থেকে সতর্ক থাকার চেষ্টা করুন। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ কোনো কারণে মানসিক চঞ্চলতা দেখা দিতে পারে। আধ্যাত্মিকতার প্রতি আকর্ষণ সৃষ্টি হতে পারে। বাড়িতে বয়স্ক কেউ অসুস্থ হতে পারে। মন দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হবে। যোগাযোগ শুভ। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ কর্ম পরিবেশ অনুকূল থাকবে। কাজ-কর্মে সাফল্য সম্ভাবনা আছে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে না। কেউ আজ মিথ্যা বদনাম রটাতে পারে। বাইরে যাওয়ার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ দিনটি মোটামুটি শুভ সম্ভাবনাময়। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। উচ্চশিক্ষার্থে বিদেশ যাত্রার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবেন। শরীর খুব একটা ভালো নাও যেতে পারে। যোগাযোগ শুভ।