নাসিম-রাফি জুটির

ডুপ্লিকেট

আহসান হাবিব নাসিম এবং মাহিন সাবিন রাফিকে জুটি করে নির্মিত হচ্ছে ঈদের বিশেষ নাটক ডুপ্লিকেট। নাটকটি রচনা করেছেন ফজলুল করিম এবং পরিচালনা করছেন তাজু কামরুল। এরইমধ্যে নাটকটির কিছু অংশের কাজ শুরু হয়েছে। অচিরেই সিলেটের শ্রীমঙ্গলের বিভিন্ন লোকেশনে নাটকটির পুরো শুটিং সম্পন্ন হবে। নাটকের গল্পে দেখা যাবে সিলেটের শ্রীমঙ্গলের চা বাগানে বেড়াতে এসে রেশমা নামের এক চা শ্রমিকের সঙ্গে পরিচয় হয় আবিরের। কিন্তু আবিরের বন্ধুু সোহান রেশমাকে তার পুরোনো প্রেমিকা চন্দনা বলে দাবি করে। তারপর গল্প মোড় নেয় নতুন রহস্যের দিকে। নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী রাফি। এ নাটকের মাধ্যমেই প্রথমবারের মতো দ্বৈত চরিত্রে অভিনয় করছেন রাফি। নাটক এবং নিজের চরিত্র সম্পর্কে সম্পর্কে রাফি বলেন, এখানে আমি দুটি চরিত্রে কাজ করছি।’